• Alia-Logo
  • ক্যালেন্ডার

    June 2026
    M T W T F S S
    « Nov    
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  

    Facebook Like box

    সংক্ষিপ্ত ইতিহাস

    ১৯৩০ সালে ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানটি জামেয়া ইসলামিয়া বানিয়াচং নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি বানিয়াচং আলিয়া মাদ্‌রাসা নামে খ্যাতি লাভ করে। তবে অফিসিয়াল নাম বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্‌রাসা। এটি বড়বাজার সংলগ্ন পৃরান বাগ এলাকায় অবস্থিত। উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ সায়্যিদ হুছাইন আহমদ মাদানী সর্ব প্রথম এই মাদ্‌রাসার ভিত্তি স্থাপন করেন। মাদানী (রহ) তার মাথার মোবারক টুপি ও তার ব্যবহ্নত এক খানা হাত রুমাল মাদ্‌রাসায় দান করলে উক্ত টুপি ও রুমাল নিলামে তোলা হয়। যা ৩০০ মন ধানের বিনিময়ে তৎকালীন ইসলাম দরদী যাত্রাপাশা নিবাসী জনাব গোলাপ আলী সাহেব ক্রয় করেন। উক্ত ধানের বিক্রিত মূল্য দ্বারা মাদ্‌রাসার ভিত্তি স্থাপিত হয়। অন্য একজন বুজুর্গ ও এর প্রতিষ্ঠার সাথে সংযুক্ত ছিলেন তিনি হলেন বিখ্যাত বুজুর্গ হযরত মাওঃ ইউনুছ বিহারী (রহ) ভারত। মাদ্‌রাসা প্রতিষ্ঠার সাথে যারা ভূমিসহ অন্যান্য দান অনুদানের মাধ্যমে অগ্রনী ভূমিকা পালন করেন তাদের মধ্যে অন্যতম হলেন দেওয়ান উছমান রাজা, দেওয়ান আলী রাজা, দেওয়ান হারুন রাজা, জনাব সহিদ উল্বা, জনাব ক্বারী মুমিন উদ্দীন, জনাব আবুল হোসেন খান, মওলভী আব্দুল্লাহ, হাফেজ মনির উদ্দিন ও মাওঃ আঃ হামিদ। ১৯৪৮ সালে মাদ্‌রাসাটি সরকারী অনুমোদন লাভ করে মর্মে রেকর্ড পত্রে উল্লেখ রয়েছে। ১৯৮০ সালে এমপিও ভূক্তির রেকর্ড রয়েছে। বর্তমানে প্রথমিক স্থর ৫ম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক স্থর, উচ্চ মাধ্যমিক স্থরে আলিম-ফাজিল (ডিগ্রী) স্থর পর্যন্ত এমপিও ভূক্ত আছে। বাংলাদেশ মাদ্‌রাসা শিক্ষাবোর্ড, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধিভূক্ত এই মাদ্‌রাসাটি বর্তমানে ইসলামী আরবী বিশ্ব বিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে।

    calendar1-300x18811

    EMIS

    EMI